Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় নতুন গুঞ্জন, আবারও ক্যামেরার সামনে জুটিতে ফিরছেন হিরণ -পায়েল?

টলিপাড়ায় নতুন গুঞ্জন, আবারও ক্যামেরার সামনে জুটিতে ফিরছেন হিরণ -পায়েল?

Online Desk সেপ্টেম্বর 27, 2025
hjgj.png

ওঙ্কার ডেস্ক: টলিউডে যেন এখন পুরনো সম্পর্ক গুলো ঝালিয়ে নেওয়ার রীতি। বলা যেতে পাড়ে, পুরনো জুটির কামব্যাকের মরশুম চলছে। বর্তমানে সহজেই দর্শকের বারবার অনুরোধ সোশাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। তাঁরা ফের পুরনো দিনে ফিরতে চান, এমন আবদার বারবার আসতেই থাকে। সেই অনুরোধের মাঝেই টলিপাড়ায় শোনা যাচ্ছে, এবার পুরনো জুটি হিরণ -পায়েলের জুটি বাঁধার কথাও।
তবে সবটাই গুঞ্জন। কানাঘুষো শোনা যাচ্ছে, পরিচালক নেহাল দত্তের ছবিতেই নাকি ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন তাঁরা। যদিও পরিচালক বা অভিনেতা ও অভিনেত্রীর তরফে মুখে কুলুপ এঁটেছেন। এও শোনা যাচ্ছে যে, ইতিমধ্যেই নাকি শুরু হয়েছে ছবির শুটিং। খুব তাড়াতাড়ি ছবির সমস্ত ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে।
প্রসঙ্গত, বড়পর্দা এবং ওয়েব সিরিজ দুই মাধ্যমেই পায়েল সরকারকে অভিনয় করলেও রাজনীতি যোগদানের পরেই বিনোদুনিয়ার সঙ্গে যোগাযোগ কমেছিল হিরণের। রাজনীতি ও স্ত্রী অনিন্দিতার সঙ্গে সুখী গৃহকোণ নিয়েই তিনি ব্যস্ত। ২০২০ সালের পর থেকে সেভাবে আর কোনও ছবিতে অভিনেতাকে পাওয়া যায়নি। এবার ফের তাঁর কামব্যাকের গুঞ্জন শোনা যাচ্ছে। উল্লেখ্য, টলিপাড়ায় সাম্প্রতিককালে ফিরে এসেছে প্রাক্তন জুটি দেব-শুভশ্রী। শুধু তাই নয় ১৫ বছরের বিরতি কাটিয়ে বেশ কয়েক বছর আগে ধরা দিয়েছিলেন টলিপাড়ার বিখ্যাত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এবার ঠিক সেই আবহেই হিরণ -পায়েলের জুটির প্রত্যাবর্তনের খবরে আনন্দ ও কৌতুহলে ভাসছে টলিপাড়া।

Post Views: 119

Continue Reading

Previous: পুজোয় স্বস্তি নেই, পঞ্চমী থেকে দশমী বৃষ্টির পুর্বাভাস আবহাওয়া দফতরের
Next: এপস্টিন ফাইলসে এলন মাস্কের নাম ঘিরে তোলপাড়, ট্রাম্প-ঘনিষ্ঠদেরও নাম তালিকায়

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.