Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এপস্টিন ফাইলসে এলন মাস্কের নাম ঘিরে তোলপাড়, ট্রাম্প-ঘনিষ্ঠদেরও নাম তালিকায়

এপস্টিন ফাইলসে এলন মাস্কের নাম ঘিরে তোলপাড়, ট্রাম্প-ঘনিষ্ঠদেরও নাম তালিকায়

Online Desk সেপ্টেম্বর 27, 2025
IMG-20250927-WA0008.jpg

ওঙ্কার ডেস্ক: আমেরিকার কুখ্যাত ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের নতুন নথিপত্র প্রকাশ্যে আসতেই ফের তীব্র আলোড়ন শুরু হয়েছে। নথিপত্রে বিশ্বের একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। তালিকায় রয়েছেন টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর মালিক এলন মাস্কও। দাবি করা হয়েছে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর মাস্ক নাকি এপস্টিনের মালিকানাধীন ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস-এ যাওয়ার পরিকল্পনা করেছিলেন। যদিও তিনি আসলেই সেখানে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।
এই তথ্য প্রকাশ্যে আসার পরই বিতর্ক ছড়িয়েছে। এলন মাস্ক নিজে অবশ্য একে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে মাস্ক লিখেছেন, ‘ এটি মিথ্যা অপবাদ ”। তাঁর দাবি, এপস্টিনের সঙ্গে কোনও সম্পর্কই নেই তাঁর।
শুধু মাস্কই নন, এপস্টিন ফাইলসে উঠে এসেছে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম। তালিকায় রয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ট্রাম্প প্রশাসনের প্রাক্তন উপদেষ্টা স্টিভ ব্যানন, ধনকুবের বিনিয়োগকারী পিটার থিয়েল, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু-সহ আরও অনেকে।
নথি অনুযায়ী, এপস্টিনের সময়সূচিতে এঁদের নাম বিভিন্ন ভ্রমণ পরিকল্পনা ও বৈঠকের সূচিতে উল্লেখ করা হয়েছে। তবে এঁরা আসলেই এপস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, কিংবা তাঁর দ্বীপে গিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, কেবল নাম উল্লেখ থাকলেই যে সরাসরি যোগসূত্র প্রমাণিত হয়, তা নয়।
এই নথিগুলি সম্প্রতি মার্কিন ডেমোক্র্যাটদের তরফে প্রকাশ করা হয়েছে। বহু সমাজকর্মী ও মানবাধিকারকর্মী ইতিমধ্যেই পুরো এপস্টিন ফাইল জনসমক্ষে আনার দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, শুধুমাত্র আংশিক নথি প্রকাশ করলে প্রকৃত সত্য চাপা পড়ে যাবে।
প্রসঙ্গত, অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচার এবং নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগে একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন জেফ্রি এপস্টিন। ২০১৯ সালে নিউ ইয়র্কের জেলে রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই বারবার নতুন তথ্য, নতুন নথি সামনে আসছে এবং আলোচনার কেন্দ্রে উঠে আসছে বিশ্বের বহু শীর্ষ ব্যক্তিত্বের নাম।

Post Views: 168

Continue Reading

Previous: টলিপাড়ায় নতুন গুঞ্জন, আবারও ক্যামেরার সামনে জুটিতে ফিরছেন হিরণ -পায়েল?
Next: জাতিসংঘে শাহবাজের কাশ্মীর মন্তব্যে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.