Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিনভর একটানা বৃষ্টিতে ভিজবে জেলা থেকে জেলা, দুই বঙ্গেই জারি বৃষ্টির সতর্কতা

দিনভর একটানা বৃষ্টিতে ভিজবে জেলা থেকে জেলা, দুই বঙ্গেই জারি বৃষ্টির সতর্কতা

Online Desk জুন 22, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বর্ষা ঢুকতেই গরম থেকে স্বস্তি পেলেও বৃষ্টি থেকে মিলছে না রেহাই। রোদের দেখা প্রায় পাওয়াই যাচ্ছে না।‌ বাংলা জুড়ে মেঘলা আকাশ। যেকোনোও সময় নামছে ঝেঁপে বৃষ্টি। ফের একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গেই জারি রয়েছে চরম সতর্কতাও।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। যার জেরে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
রবিবার ও সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। মঙ্গলবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টির দাপট। ওইদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে আবারও টানা তিনদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির তাণ্ডব চলবে।
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়াবিদরা।

Post Views: 213

Continue Reading

Previous: খামেনেইর উত্তরসূরী হিসেবে ৩ জনের নাম ঘোষণা, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা
Next: ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার সরাসরি প্রবেশ, তিন পরমাণু কেন্দ্রে মার্কিন বোমাবর্ষণ, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.