Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের নিম্নচাপ,বাংলা জুড়ে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ

ফের নিম্নচাপ,বাংলা জুড়ে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ

Online Desk জুলাই 22, 2025
FRDGFFR.png

ওঙ্কার ডেস্ক : এ বছর ২১ শে জুলাই বৃষ্টি না হওয়ায় মোটের উপর শুকনোই কেটেছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়াও আরও জানিয়েছে বৃহস্পতিবার থেকে নতুন করে বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হচ্ছে। যার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এর পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝড়ো হাওয়া বলতে পারে। বুধবার থেকে সব জেলাতেই ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে সেই কারণে ওই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে থানা ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হুগলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হওয়ার কারণে ওই জেলাগুলিতে কমলার সতর্কতা জারি করা হয়েছে। টানা দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রোববার পর্যন্ত।
মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে বুধবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার থেকে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে দমকা ঝড়ো হওয়ার জন্য সাগর উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই কারণে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং হলুদ সতর্কতা চালু করা হয়েছে।

Post Views: 225

Continue Reading

Previous: বাংলাদেশ দুর্ঘটনায় শোকস্তব্ধ তারকারা! সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ জয়া আহসান, চঞ্চল চৌধুরিদের
Next: পর্দা থেকে উধাও ‘মিঠাই রানী’! কী হয়েছে অভিনেত্রীর?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.