Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পর্দা থেকে উধাও ‘মিঠাই রানী’! কী হয়েছে অভিনেত্রীর?

পর্দা থেকে উধাও ‘মিঠাই রানী’! কী হয়েছে অভিনেত্রীর?

Online Desk জুলাই 22, 2025
fjhjg.png

ওঙ্কার ডেস্ক: ছোটপর্দা দিয়েই অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। বহু মানুষের পরিবারের একজন হয়ে উঠেছিলেন পর্দার ‘মিঠাই’। পরবর্তীতে বড়পর্দা থেকে ওটিটির দুনিয়াতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘মিঠাই’ ধারাবাহিকটি শেষ হওয়ার পরই অভিনেতা দেবের বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর ওয়েব সিরিজেও কাজ করেন। একসময় টিভির পর্দা থেকে সমাজ মাধ্যম, সর্বত্রই যেন ছেয়ে থাকত তাঁর ছবি ও ভিডিও। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে গিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, শুধু পর্দা থেকে নয়, সমাজ মাধ্যমে বেশ কয়েক মাস কোন ছবি বা ভিডিও পোস্ট করেননি সৌমিতৃষা। এমনকী তাঁকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাও সম্ভব হয়নি। বিশেষ কোনও কারণে নিজেকে যেন সব কিছু থেকে দূরে রেখেছিলেন অভিনেত্রী। হঠাৎ কী এমন হল যে সব জায়গা থেকে উধাও হয়ে গেলেন সেই প্রশ্ন টলিপাড়া থেকে আমজনতার। আগে সমাজ মাধ্যমে নিজের জীবনের নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন সৌমিতৃষা। প্রায় দু’মাস সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও দেননি তিনি। ছবির প্রিমিয়ারেও প্রায়ই দেখা যেত সৌমিতৃষাকে। হাসিমুখে সকলকে শুভেচ্ছা জানাতেন তিনি। গত দু’মাসে কোনও ছবি মুক্তির দিনই দেখা যায়নি তাঁকে। তবে এতদিন মুখ না খুললেও অবশেষে জানা গেল কী কারণে তিনি সবকিছু থেকে দূরে ছিলেন, তিনি নিজেই জানালেন সেই খবর।
এদিন ২১শের মঞ্চ থেকে বাড়ি ফিরে অনেক দিন বাদে সমাজ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। সঙ্গে লেখেন, ‘যারা স্বপ্ন দেখেন তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না,ধীরে ধীরে সেরে উঠছি’। অর্থাৎ কিছুদিনের বিরতি নিলেও একেবারেই বিনোদন জগত থেকে সরে যাননি তিনি।

Post Views: 223

Continue Reading

Previous: ফের নিম্নচাপ,বাংলা জুড়ে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ
Next: উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকড়ের ইস্তফা গৃহীত, কারণ নিয়ে চলছে জল্পনা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.