Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উইক এন্ডে মনোরম বাংলা

উইক এন্ডে মনোরম বাংলা

Online Desk মে 16, 2026
rain-in-kolkata.png

ওঙ্কার ডেস্কঃ মিটেছে বিধানসভা নির্বাচন। হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের সাক্ষী হয়েছে গোটা বাংলা। সেই ভোট খেলার ময়দানেই আরও এক খেলা চলছে দক্ষিণবঙ্গে। তা হল রোদ আর বৃষ্টির খেলা। কেউই হতাশ করছে না দক্ষিণবঙ্গবাসীকে। কিংবা বলা ভালো রোদ আর বৃষ্টি কেউই কাউকে এই লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কেন এরকম বলা? তাহলে তো আপনাকে জানতেই হবে আজকের আবহাওয়ার আপডেট।
আজ শনিবার। সকাল থেকে হালকা মেঘের আড়ালে রোদ মাঝে মাঝে ঝলক দিচ্ছে। সেই অর্থে প্রচন্ড রোদে পুড়ে কাবাব হওয়ার অবস্থাটা অতটা নেই বললেই চলে। কিন্তু রোদের দোসর আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি , কোথাও কোথাও বা আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এবারে দেখে নেওয়া যাক, উইক এন্ডে উত্তরে কেমন থাকবে আবহাওয়া?
শনিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

Post Views: 115

Continue Reading

Previous: কলকাতা ডার্বির আগে কিংফিশার স্ট্রং পাওয়ার সোডা ইস্ট বেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে এল এক মঞ্চে
Next: রাজ্যে চিকিৎসাব্যাবস্থার মান উন্নত করতে একধিক পদক্ষেপ শুভেন্দু অধিকারীর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.