Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শহরে আরও নামল পারদ, জেলায় জেলায় কুয়াশার ঘনঘটা

শহরে আরও নামল পারদ, জেলায় জেলায় কুয়াশার ঘনঘটা

Online Desk ডিসেম্বর 12, 2025
sfd.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়ার জেরে আরও নামল কলকাতার তাপমাত্রা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শহরবাসী আরও শীতের আমেজ উপভোগ করছেন। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, এই আবহাওয়া আগামী সপ্তাহেও প্রায় অপরিবর্তিত থাকবে। পারদ ওঠানামায় বিশেষ হেরফের হবে না।
দক্ষিণবঙ্গ: তাপমাত্রা ১০–১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে, কিছু জেলায় কুয়াশার সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর—এ তাপমাত্রা আগামী কয়েক দিন ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। সকালবেলায় কুয়াশা দেখা যেতে পারে, দু-এক জায়গায় দৃশ্যমানতা কমার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে শীত আরও তীব্র হওয়ার সম্ভাবনা। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিঙে জারি হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা।
কলকাতায় ভোরে হালকা কুয়াশার পর দিনভর আকাশ থাকবে পরিষ্কার। পরিবেশ থাকবে পুরোপুরি শুষ্ক, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হবে। আগামী সপ্তাহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Post Views: 168

Continue Reading

Previous: বাংলাদেশে সাধারণ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ঘোষণা কমিশনের
Next: খসড়া ভোটার তালিকায় নাম দেখবেন? কী ভাবে খুঁজবেন, জানালো নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.