Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছরের শুরু থেকেই ঠাণ্ডায় কাপছে রাজ্যবাসী, এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দফতর!!

বছরের শুরু থেকেই ঠাণ্ডায় কাপছে রাজ্যবাসী, এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দফতর!!

Online Desk জানুয়ারি 2, 2026
xzd.png

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের শুরুতেই কলকাতাসহ একাধিক জেলায় বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। মানুষ মন ভরে শীত উপভোগও করেছেন। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, এই ঠান্ডার রেশ বেশি দিন থাকবে না। হাওয়া অফিস সুত্রে খবর, আগামীদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে, তবে সঙ্গে কুয়াশার দাপটও থাকবে।
আবহাওয়া জানিয়েছে, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর টানা তিন দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আবারও ঠান্ডা বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। এছাড়া দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই কুয়াশা দেখা যাবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূমে থাকবে কুয়াশার দাপট।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী তিনদিন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন নেই, তবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে তারপর থেকে। হাওয়া অফিস সুত্রে খবর, শুক্রবার দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। বরফ পড়ার সম্ভাবনাও রয়েছে। আগামিকালও দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ঘন কুয়াশার দাপট। শুক্রবার ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আগামীকাল শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।
এই মরশুমে এই তাপমাত্রা ছিল রেকর্ড, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ ছিল জোরালো মাত্রায়। তবে শুক্রবার তাপমাত্রা খানিকটা বেড়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Post Views: 105

Continue Reading

Previous: মণিপুরে শেষ হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? ফের সরকার গঠনের সম্ভাবনার মধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ
Next: বাংলাদেশের রাজনীতিতে নতুন জোটের ইঙ্গিত, তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.