ওঙ্কার ডেস্ক: এবারের মত রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত। এখন ভোরের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়লেই বাড়ছে গরম। দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গরম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার আগে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৭ থেকে ৩০ ডিগ্রির আশেপাশে বলে পূর্বাভাস। দিনের তাপমাত্রা বাড়লেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গেও বাড়ছে তাপমাত্রা। উত্তরের জেলাগুলির তাপমাত্রাও ছাড়িয়েছে ৩০ ডিগ্রি উপরে। তবে তাপমাত্রা বাড়লেও আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, পরিষ্কার থাকবে আকাশ বলে জানিয়েছে হাওয়া অফিস।
