Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk আগস্ট 10, 2025
wea.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যজুড়ে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, গত কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও রবিবার থেকে আবারও শুরু হতে পারে ভারী বৃষ্টি। রবিবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়াও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,  মুর্শিদাবাদ এবং নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারের পর সোমবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।

মঙ্গল ও বুধবারেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি বাড়ার পূর্বাভাস এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বাকি জেলাগুলি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির সিলসিলা চলবে উত্তরবঙ্গে।

Post Views: 191

Continue Reading

Previous: দিল্লিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক কর্মীর, আহত ১০
Next: ৫ গোলে ডায়মন্ড জয় বাগানের,ভাষা আন্দোলন করে বাংলাকে সম্মান সবুজ,মেরুনের

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.