Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক কর্মীর, আহত ১০

দিল্লিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক কর্মীর, আহত ১০

Online Desk আগস্ট 9, 2025
delhi-hospital.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লির আনন্দ বিহারের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা। শনিবার দুপুরে হাসপাতালের একটি অংশে আগুন লাগে। এদিন ধোঁয়া বেরোতে দেখে প্রথমে থমকে দাঁড়ান পথচলতি মানুষ। তাঁরাই তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে হাসপাতালের এক কর্মীর। চিকিৎসাধীন রোগীদের বাঁচাতে হাসপাতালের কাচ ভেঙে তাঁদেরকে বাইরে বের করে আনা হয়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত হাসপাতালের কর্মী এবং স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। তাঁরা মূলত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। হাসপাতালের জানলার কাচ ভেঙে বহু রোগীকে বাইরে বার করে আনা হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে শ্বাসরুদ্ধ হয়ে হাসপাতালের এক কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতালের যে কর্মীর মৃত্যু হয়েছে তাঁর নাম অমিত। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে তিনি শৌচালয়ে ঢুকে পড়েন। শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পাশাপাশি, এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে সাত জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

এক দমকল আধিকারিক এই ঘটনা নিয়ে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কিছু ক্ষণের মধ্যেই খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Post Views: 229

Continue Reading

Previous: নবান্ন ও কালীঘাট, দুই অভিযানের মধ্যে বিরোধের ইংগিত ! নির্যাতিতার মায়ের জখমের জন্য দায়ী শুভেন্দুরাও, বলল অভয়া মঞ্চ
Next: রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.