Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্ন ও কালীঘাট, দুই অভিযানের মধ্যে বিরোধের ইংগিত ! নির্যাতিতার মায়ের জখমের জন্য দায়ী শুভেন্দুরাও, বলল অভয়া মঞ্চ

নবান্ন ও কালীঘাট, দুই অভিযানের মধ্যে বিরোধের ইংগিত ! নির্যাতিতার মায়ের জখমের জন্য দায়ী শুভেন্দুরাও, বলল অভয়া মঞ্চ

Online Desk আগস্ট 9, 2025
Kalighat.jpg

নিজস্ব সংবাদদাতা : নবান্ন অভিযানের পাশাপাশি শনিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ। পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এই সমাবেশে অনড় থাকে। অবশেষে শর্তসাপেক্ষে অভয়া মঞ্চের সমাবেশ হয় হাজরা মোড়ে। ছোট্টো মঞ্চ বানিয়ে তারা এই কর্মসূচি পালন করে। একসময় বিক্ষোভকারীরা সেখানে রাস্তায় বসে পড়ায় চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে এক দিকের রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে কালীঘাট যাওয়া বাতিল করা হয়। অভয়া মঞ্চ জানিয়ে দেয়, তাঁরা এদিনের কর্মসূচি হাজার মোড়েই করবেন।

অভয়া মঞ্চের ডাকে এদিন হাজরা মোড়ের সমাবেশে এসেছিলেন নদীয়ার কালীগঞ্জের তমান্নার মা। সম্প্রতি বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের বিজয়োৎসবে প্রাণ হারায় বাচ্চা মেয়েটি। এদিন সমাবেশে এসে তামান্নার মা বলেন, ‘‘আমার মেয়ে কোনও দল বুঝত না। সে দেওয়ালে খাতায় ভারতমাতার ছবি আঁকত। তাকে খুন করেছে মুখ্যমন্ত্রীর দলের লোক। ওঁর পদত্যাগ চাই।’’ অভয়া মঞ্চের ডাকা সমাবেশে এদিন হাজির ছিলেন আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের নির্যাতিতার মা-ও। তিনিো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন। তাঁর দাবি, এই সরকারের বদল না হলে কোনও নির্যাতিতা বিচার পাবে না।’’

নবান্ন অভিযানে গিয়ে অভয়ার মা-র জখম হওয়ার খবরে অভয়া মঞ্চের অভিমত, এর জন্য পুলিশ যেমন দায়ী, তেমনি তাঁকে যারা নিয়ে এসেছিলেন দায়ী তাঁরাও। অভয়া মঞ্চের আহ্বায়ক তমোনাশ চৌধুরী বলেন, “আমরা এক বছর অভয়ার বাবা-মাকে নিয়ে পথ চলেছি, মিছিল করেছি। কিন্তু এমন ঘটনা ঘটেনি। আজ ঘটল, তাই এটাও বলতে হবে।” প্রসঙ্গত, শনিবার নির্যাতিতার মা-বাবাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই অভিযানকে সমর্থন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আহ্বানে বিজেপি নেতা-কর্মীরাও নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন।

Post Views: 259

Continue Reading

Previous: রাজনৈতিক ভিন্নতা সরিয়ে রেখে সুজনের হাতে রাখি বাঁধলেন লাভলি
Next: দিল্লিতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু এক কর্মীর, আহত ১০

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.