Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটের আবহে নিজের ‘জলবা’ দেখাতে ব্যস্ত আবহাওয়া! এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ…

ভোটের আবহে নিজের ‘জলবা’ দেখাতে ব্যস্ত আবহাওয়া! এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ…

Online Desk এপ্রিল 13, 2026
kolkata-summer.png

দেবাঞ্জলী কুণ্ডু চৌধুরী, কলকাতাঃ হাতে গোনা আর মাত্র ১০দিন বাকি, তারপরেই রাজ্য জুড়ে শুরু হবে ভোট উৎসব। যদিও এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে সাজো সাজো রব। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই চলছে মঞ্চ বেঁধে প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতি পর্ব। কার্যত বলা যেতে পারে, ভোটকে উপলক্ষ্য করে ভোটের পারদ চড়চড় করে ঊর্ধ্বমুখীই হচ্ছে।
তারমধ্যেই আবার নিজের ‘জলওয়া’ দেখাতে ব্যস্ত আবহাওয়া। পাল্লা দিয়ে সে-ও ক্রমশ বেড়েই চলেছে।
এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ…
সবদিক থেকে রাজ্য জুড়ে এই গরম পরিস্থিতিতে কিছুটা নরম খবর শোনাল আবহাওয়া দফতর। আগামী ১৪-১৬ তারিখ নাগাদ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে এর সম্ভাবনা বেশি।
এবারে প্রশ্ন, তবে দক্ষিণের বাকি জেলাগুলোর খবর কি?
বিষয়টা এখানেই বড্ড জটিল। দক্ষিণে তেমনভাবে আর কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বরং কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘণ্টায় (রবিবারের পূর্বাভাস অনুযায়ী) কলকাতার তাপমাত্রার পারদ বেড়ে দাঁড়াবে ৩৫ ডিগ্রির কাছাকাছি এবং তার পরবর্তী কিছুদিনে সেই তা ৩৬-৩৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। ফলত, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও ৪-৫ ডিগ্রি চড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে সামগ্রিক ভাবে উত্তরবঙ্গের জেলাগুলিরও তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Post Views: 132

Continue Reading

Previous: ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ ! পরক্ষণেই হরমুজ অবরোধের নির্দেশ দিলেন ট্রাম্প
Next: ট্রাইব্যুনালে ওঠা ভোটার কি ভোট দিতে পারবে! সোমবার রায়ে জানাবে সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.