Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আজ বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে বর্ষা প্রবেশ করবে কবে?

আজ বৃষ্টির সম্ভাবনা, রাজ্যে বর্ষা প্রবেশ করবে কবে?

Online Desk জুন 5, 2026
rt.png

ওঙ্কার ডেস্ক: আজ সকালে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার মানুষদের ঘুম থেকে উঠতে বোধ হয় আর আলার্ম ক্লক প্রয়োজন পড়ে নি। যে শব্দে বাজ পড়ছিল, তাতেই আঁতকে ওঠার জোগাড়।
বৃহস্পতিবার প্যাঁচপ্যাঁচে গরমে নাভিশ্বাস উঠে গেছিল দক্ষিণবঙ্গবাসীর। যেমন ছিল রোদের তাপ, তেমনি আর্দ্রতা জনিত অস্বস্তি।
তবে শুক্রবার বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম ।
অপরদিকে উত্তরবঙ্গের আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ।দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদায় খুব একটা বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আর সকাল থেকে এই বৃষ্টিপাত দেখে নিশ্চয়ই বর্ষা প্রবেশ করছে রাজ্যে এই ভেবে মনে আশা বাঁধছেন দক্ষিণবঙ্গবাসীরা। তবে এই আশাকে যে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায়, ব্যাপারটা কিন্তু তেমনটা নয়। কারণ, কেরলে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। আর সেই হিসেব মতো এই মাসের ১৫-১৬ তারিখের মধ্যেই এই রাজ্যেও যে বর্ষা প্রবেশ করতে পারে, সেইটাই আপাতত জানাচ্ছে মৌসম ভবন।

Post Views: 98

Continue Reading

Previous: বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?
Next: রোগী ফেরানো চলবে না, হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.