Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও কালো মেঘে ঢাকতে চলেছে বাংলার আকাশ, কোথায় কোথায় আছে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন…

আবারও কালো মেঘে ঢাকতে চলেছে বাংলার আকাশ, কোথায় কোথায় আছে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন…

Online Desk মার্চ 20, 2026
dr.png

ওঙ্কার ডেস্কঃ রবি ঠাকুরের “আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা” গানটা যেন একেবারে যথাযথ বর্তমান আবহাওয়ার ক্ষেত্রে। খাতায় কলমে বসন্ত হলেও, আবহাওয়ার চাল-চলন দেখে তা বোঝার সত্যিই কোনো উপায় নেই।

একদিকে রাজ্যের এক প্রান্তের মানুষ ভিজছে বৃষ্টির জলে, আবার আরেক প্রান্তের মানুষ ভিজছে ঘামে। বেশ কিছুদিন ধরেই দক্ষিণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। যদিও আজ থেকে বদলাতে পারে আবহাওয়া এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরই গরম থেকে কিছুটা মিলতে পারে রেহাই।

যদিও বৃহস্পতিবার দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু তাতে ভ্যাপসা গরম কমে নি এক ফোঁটাও। বরং আরও বেড়েছে অস্বস্তি। তবে শুক্রবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হতে পারে বৃষ্টি। তীব্রতা খুব একটা বেশি না হলেও হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। যার ফলে ভ্যাপসা গরম রয়েছে। আর সেই জলীয় বাষ্পের জন্যই বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন হাওড়া, নদিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূমের একাধিক এলাকা ভিজতে পারে। পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলা বাঁকুড়া এবং পুরুলিয়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মতোই ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ থেকেই শুরু করে শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত। তারপর ধীরে ধীরে গরম বাড়তে পারে গোটা বাংলায় বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

Post Views: 90

Continue Reading

Previous: ‘আমিই তোর মা এবং বাবা…’ পোস্ট নতুন জল্পনা উস্কে দিয়েছিলেন, সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত
Next: আপস নয় লড়াইয়ের পথেই হাঁটবেন অভিনেতা রাজপাল যাদব, চেক বাউন্স মামলায় নতুন পথে অভিনেতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.