Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমিই তোর মা এবং বাবা…’ পোস্ট নতুন জল্পনা উস্কে দিয়েছিলেন, সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত

‘আমিই তোর মা এবং বাবা…’ পোস্ট নতুন জল্পনা উস্কে দিয়েছিলেন, সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত

Online Desk মার্চ 20, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের বেশ পরিচিত মুখ তিনি, সমাজমাধ্যমেও বেশ অ্যাক্টিভ তিনি। গত বছরই অভিনেত্রী জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। তারপর দেখতে দেখতে এক বছর পার হয়েছে। বাড়িতেই ছেলের প্রথম বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ছেলে-মেয়ে আর শুটিং সব মিলিয়ে এমনিই ছবি তাঁর ভ্লগ জুড়ে। ছেলের জন্মের পর ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের কাজও শুরু করেছেন অভিনেত্রী। আর এরই মধ্যে বারবারই অভিনেত্রীর স্বামীকে নিয়ে উঠেছে নানান প্রশ্ন।

গত বুধবার ছিল মানসীর ছোট ছেলের প্রথম বছরের জন্মদিন। জন্মদিনের সকাল থেকেই বাড়িতে নানান আয়োজন। ইনস্টাগ্রামে ছেলের জন্মদিনের সেই মিষ্টি ছবিও শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবিতে দেখা গিয়েছে তাঁর মেয়েকেও। মানসী সেই পোস্টে লিখেছেন, “প্রতিটি প্রথমই বিশেষ। কিন্তু তুই বুঝিয়েছিস প্রতিটি শেষও বিশেষ হতে পারে। ঠিক যেমন তুই আমার শেষ প্রেম। প্রথম জন্মদিনে কথা দিচ্ছি আমিই তোর হিরো। কথা দিচ্ছি আমিই তোর মা এবং বাবা। সবসময় জগন্নাথদেবের উপর ভরসা রাখি। চিন্তা করিস না সবসময় মা তোর পাশেই থাকবে।” ছেলের এই বিশেষ জন্মদিনের ছবিতেও দেখা যায়নি মানসীর স্বামীকে। পাশাপাশি পোস্টে ‘আমিই তোর মা এবং বাবা’ লেখায় যেন নতুন করে গুঞ্জন উস্কে দিয়েছিল।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার স্বামীর সঙ্গে সমস্যা ছিল। সন্তানদের স্বার্থে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আর হচ্ছে না। তাই আমরা ডিভোর্সের ফাইল করেছি।
অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। বর্তমানে কাজ ও সন্তানদের নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বর্তমানে তাঁকে স্টার জলসার গঙ্গা ধারাবাহিকে দেখছেন দর্শক।

Post Views: 123

Continue Reading

Previous: ইরানের পারমাণবিক কর্মসূচি নেই, দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের; চাপে ট্রাম্পের যুদ্ধতত্ত্ব
Next: আবারও কালো মেঘে ঢাকতে চলেছে বাংলার আকাশ, কোথায় কোথায় আছে বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন…

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.