Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের পারমাণবিক কর্মসূচি নেই, দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের; চাপে ট্রাম্পের যুদ্ধতত্ত্ব

ইরানের পারমাণবিক কর্মসূচি নেই, দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের; চাপে ট্রাম্পের যুদ্ধতত্ত্ব

Online Desk মার্চ 20, 2026
tulsi-garrbad.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন গোয়েন্দা মহলের এক গুরুত্বপূর্ণ মূল্যায়ন ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ড সম্প্রতি কংগ্রেসে জানিয়েছেন, ২০২৫ সালে মার্কিন-ইসরায়েল যৌথ সামরিক অভিযানের পর ইরান আর সক্রিয়ভাবে কোনও পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না। আর এতেই প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের ইরানের উপর আক্রমণের যুক্তি।
তুলসী গাবার্ড-এর বক্তব্য অনুযায়ী, ওই সামরিক হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি কার্যত অচল হয়ে পড়ে। সেই ঘটনার পর থেকে তেহরান নতুন করে পারমাণবিক প্রকল্প গড়ে তোলার লক্ষ্যে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেয়নি বলেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির কাছে তথ্য রয়েছে।
এই দাবি ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কারণ এর আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছিল এবং সেই আশঙ্কা থেকেই সামরিক অভিযান চালানো হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছিল। তবে গোয়েন্দা প্রধানের এই সাম্প্রতিক মূল্যায়ন সেই দাবিকে অনেকটাই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই ইরান পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করে থাকে, তাহলে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে যে যুক্তি তুলে ধরা হয়েছিল, তা এখন দুর্বল হয়ে পড়ছে।
একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছেন গ্যাবার্ড। তিনি জানান, ইরান ভবিষ্যতে তাদের সামরিক শক্তি বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা পুনর্গঠন করতে পারে। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Post Views: 123

Continue Reading

Previous: তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি ভারতের প্রধানমন্ত্রীর
Next: ‘আমিই তোর মা এবং বাবা…’ পোস্ট নতুন জল্পনা উস্কে দিয়েছিলেন, সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.