Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে চলবে ঝড়ের ঝোড়ো ব্যাটিং, কোথায় কোথায় রয়েছে কমলা সতর্কতা? চলুন জেনে নেওয়া যাক…

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে চলবে ঝড়ের ঝোড়ো ব্যাটিং, কোথায় কোথায় রয়েছে কমলা সতর্কতা? চলুন জেনে নেওয়া যাক…

Online Desk মার্চ 27, 2026
defr.png

ওঙ্কার ডেস্কঃ রীতিমত দ্বন্দ্বে ফেলেছে ঋতুচক্র। এই বৃষ্টি তো এই প্রখর রোদ। শীত বিদায়ের পর থেকেই খামখেয়ালিপনা দেখাচ্ছেন তিনি।
তেমনই হঠাৎ বৃহস্পতিবার বিকেলে কালো মেঘে ঢেকে যায় কলকাতা ও তৎসংলগ্ন আকাশ। বৃষ্টির পাশাপাশি কয়েকটা জায়গায় আবার শিলাবৃষ্টিও হয় এদিন। আকস্মিক শিলাবৃষ্টির সাক্ষী থাকল কলকাতা।
তবে আজকের আবহাওয়া কেমন থাকবে? কি বলছেন হাওয়াবিদরা? জানাব আপনাদের…
আজ, শুক্রবার, সমগ্র রাজ্যেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস । উত্তরবঙ্গেও থাকতে পারে ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি। যদিও ঝড়বৃষ্টি হলেও আগামী দুই দিন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।
রাজ্যের দক্ষিণের পশ্চিমের জেলাগুলিতে যেমন, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে ঝড়ের দাপট থাকবে বেশি। এই সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। এই সব জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
অবশ্য দক্ষিণে সোমবার থেকে কমে যাবে বৃষ্টির দাপট। কিন্তু ওই সময় পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
রেহাই নেই উত্তরবঙ্গেরও। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানেও। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তাই এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া কালিম্পং, কোচবিহারেও ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Post Views: 84

Continue Reading

Previous: এবার মার্কিন ডলারে ট্রাম্পের সই! সঙ্গে তৈরি হবে প্রেসিডেন্টের ছবি সমেত সোনার কয়েন
Next: পেট্রোল-ডিজেলে এক্সাইজ শুল্কে বড় কাটছাঁট; এবার কি দাম কমবে জ্বালানী পন্যে?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.