Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১২ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ধোকার সম্ভাবনা রয়েছে, তবে গরমের হাত থেকে স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর

১২ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ধোকার সম্ভাবনা রয়েছে, তবে গরমের হাত থেকে স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর

Online Desk জুন 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: জুন মাসে গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী দুদিনে সর্বোচ্চ ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যে মৌসুমী বায়ু ঢুকলেও উত্তরবঙ্গেই তা থমকে গিয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি। ১২ই জুন-এর আগে দক্ষিণবঙ্গে বর্ষা ধোকার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। বুধবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাতে গরম কমার তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগেই বর্ষা ঢুকে পড়েছে। তবে আজ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে, পাশাপাশি বাড়বে তাপমাত্রা। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হয়েছে। তবে এর পাশাপাশি চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে।

Post Views: 178

Continue Reading

Previous: প্রস্তাবে নাম নেই ‘অপারেশন সিঁদুরে’র, বিজেপির ক্ষোভে গরম হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন
Next: মুম্বাইয়ের ভীড় ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত ৬, আহত একাধিক

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.