Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রস্তাবে নাম নেই ‘অপারেশন সিঁদুরে’র, বিজেপির ক্ষোভে গরম হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন

প্রস্তাবে নাম নেই ‘অপারেশন সিঁদুরে’র, বিজেপির ক্ষোভে গরম হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন

Online Desk জুন 8, 2025
assambly.jpg

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। সেই অধিবেশনে কোথাও উল্লেখ নেই অপারেশন সিঁদুরের। তাই রেগে ফুঁসছে বিজেপির দলীয় পরিষদ। স্পিকার বিমান বন্দোপাধ্যয়ের তত্ত্বাবধানে এই প্রস্তাব পেশ করা হয়, তাতেই নাম নেই অপারেশন সিঁদুরের। এর জেরেই ক্ষেপে উঠেছে রাজ্যের বিরোধী দল।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও এ হামলা করেছিল জঙ্গিরা। সেই হামলায় প্রান হাররিয়ে ছিল ২৬ জন ভারতীয় পর্যটক। তার জবাবে ভারতীয় সেনা পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি ধুলিসাৎ করে ‘অপারেশন সিঁদুর’। এই অপারেশনের প্রশংসা করেছিল গোটা দেশবাসী। কিন্তু তৃণমূল শাষিত পশ্চিমবঙ্গের বাদল অধিবেশনে নাম নেই অপারেশন সিঁদুরের। অধিবেশনে এই অভিযানের নাম অনুপস্থিত থাকার মানে দেশের সেনাদের বীরত্বকে খাটো করা এমনটাই মনে করেছেন বিরোধী মহলের একাংশ। বিজেপি জেলা পরিষদের শঙ্কর ঘোষ বলেন, “এ বিষয়ে অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর মত দেবেন। কিন্তু এই অধিবেশন যে বা যারা লিখেছেন তাদের ভারতীয় সেনা সম্মন্ধে কোনো জ্ঞান নেই”। তৃণমূল থেকে এ বিষয়ে কোন মন্তব্য আসেনি এখনও।

বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানান, “দলের কথায় বিধানসভা পরিচালিত হয় না। এ প্রস্তাব আমার আনা, এ বিষয়ে কোনো দলের কোনো মন্তব্য থাকলে তা সরাসরি অধিবেশনে জানাতে পারে”।

এই প্রসঙ্গ রাজ্য-রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। অপারেশন সিঁদুর নিয়ে ঐক্যবদ্ধ গোটা দেশ, সেই সময়ে বাংলার বিধানসভার অধিবেশনে সেই কৃতিত্ত্বের উল্লেখ না থাকার কারণ কী, বাংলা কী ভারতীয় সেনার বীরত্বকে প্রাপ্য সম্মান দিচ্ছে না, এমনই প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহল থেকে।

Post Views: 282

Continue Reading

Previous: দুর্নীতিতে অভিযুক্ত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সাক্ষাৎ করতে চান ইউনুসের সঙ্গে
Next: ১২ই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ধোকার সম্ভাবনা রয়েছে, তবে গরমের হাত থেকে স্বস্তি নেই দক্ষিণবঙ্গবাসীর

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.