Skip to content
জুলাই 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সর্তকতা, উত্তরে জারি লাল সর্তকতা

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির হলুদ সর্তকতা, উত্তরে জারি লাল সর্তকতা

Online Desk জুলাই 8, 2026
gfth.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের উপর সক্রিয় নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই বুধবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের তারফে জানানো হয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে একই রকম পরিস্থিতি বজায় থাকবে রাজ্যের জেলা গুলিতে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
বুধবার কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বৃষ্টি হলেও বজায় থাকবে গরমের অস্বস্তি।
বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। এছাড়া কালিম্পং ও কোচবিহার জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা।

Post Views: 51

Continue Reading

Previous: মেসির প্রত্যাবর্তন মিশরের সভ্যতা গুড়িয়ে শেষ আটে আর্জেন্টিনা
Next: বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু পুলিশের গুলিতে

সম্পর্কিত গল্প

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026

You may have missed

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
BADRINATH.jpg

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী

Online Desk জুলাই 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.