Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস

Online Desk জুলাই 1, 2026
fcgf.png

ওঙ্কার ডেস্ক: বর্ষার বৃষ্টিতে ভিজছে গোটা রাজ্য। সেইমতো বুধবারেও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। দক্ষিণের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ হুগলি, নদীয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝড়ো হওয়ার সম্ভাবনাও। এছাড়াও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বজায় থাকবে শহর কলকাতায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য ও সমতলের ভিন্ন এলাকাতেও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Post Views: 43

Continue Reading

Previous: কমল বাণিজ্যিক গ্যাসের দাম; স্বস্তিতে বাণিজ্যিক এলপিজি ব্যবহারকারী
Next: সুষ্টভাবে রথযাত্রা করতে তৎপর কলকাতা পুলিশ; ভার্চুয়ালি মিটিং-এ ম্যাপিং-এর নির্দেশ

সম্পর্কিত গল্প

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.