Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বজায় থাকবে তাপপ্রবাহ

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বজায় থাকবে তাপপ্রবাহ

Online Desk মে 18, 2026
FotoJet.jpg

ওঙ্কার বাংলা: আজ সোমবার। রবিবারের ছুটির আমেজ কাটিয়ে ফের ফিরতে হবে কর্মব্যস্ত জীবনে। একটু সেই আলসেমিকে কাটিয়ে যখনই বাইরের দিকে চোখ পড়ছে, মনে হচ্ছে রোদের তাপে ছ্যাঁকা লাগছে। কর্মব্যস্ত জীবনে ফেরার যে এনার্জিটা এসেছিল মনে, সেটা যেন ম্লান হয়ে গেল।
কিন্তু এমন আবহাওয়া কতদিন চলবে? আর কবে মুশল ধারায় নামবে বারিধারা? কি বলছেন আবহাওয়াবিদরা? চলুন জেনে নেওয়া যাক।
রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চললেও ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতেও। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। যার ফলে বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া । আর আগামী এক সপ্তাহ এমন অস্বস্তিকর পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
এবার এক নজরে দেখে নেওয়া যাক, উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে কি উত্তর দিল আবহাওয়া দফতর।
আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন কোনোও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে ২০ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। ২১ থেকে ২৩ তারিখের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Post Views: 137

Continue Reading

Previous: হাম : বাংলাদেশে এই মৃত্যু মিছিল থামাতে হবে
Next: সরকারি চাকরিতে বয়সসীমার বাড়ানোর সিধান্তে শিলমোহর নবান্নের; জারি বিজ্ঞপ্তি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.