ওঙ্কার ডেস্ক: নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারের পর বুধবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। এদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া।
নিম্নচাপের প্রভাবে বুধবার প্রায় গোটা দিনই বৃষ্টি চলবে শহর কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে।
উত্তরবঙ্গেও বুধবার বজায় থাকবে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।