ওঙ্কার ডেস্ক: সোমবারের পর মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে এদিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
মঙ্গলবার কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার কিছু অংশে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।