Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গত সপ্তাহের পর, চলতি সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে

গত সপ্তাহের পর, চলতি সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে

Online Desk মে 19, 2025
we.png

ওঙ্কার ডেস্ক: গত সপ্তাহের পর, এই সপ্তাহেও কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, ২৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানাচ্ছে, সোমবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
সোমবার বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির কারণে গরম ও অস্বস্তিকর পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। বুধবারের মধ্যে বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে বলেই মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কালিম্পং-সহ মোটামুটি সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে উত্তরবঙ্গেও।

Post Views: 188

Continue Reading

Previous: একুশ শতকের আলাদিন
Next: এবারে অনুব্রতর সঙ্গে এক মঞ্চে সৌরভ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.