Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, গুড়ুম গুড়ুম শব্দে হবে বজ্রপাতও

রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা, গুড়ুম গুড়ুম শব্দে হবে বজ্রপাতও

Online Desk এপ্রিল 6, 2026
chgf.png

ওঙ্কার ডেস্ক: রবিবার মেঘলা আকাশ, বৃষ্টির পর সোমবার সকাল থেকে রোদের ঝলক দেখা গেছে কলকাতার আকাশে। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ এবং প্রভাব বাড়বে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে । প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

এই ঝড়বৃষ্টির কারণ স্বরূপ হাওয়া অফিস জানিয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার প্রভাবে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি শুরু হবে। ফলে আপাতত হাঁসফাঁসে গরমের হাত থেকে সাময়িক রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। সেখানেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

Post Views: 116

Continue Reading

Previous: ভোটার তালিকায় বিবেচনাধীনদের অবশিষ্টাংশের চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবারে; পাশাপাশি চাপ সুপ্রিমকোর্টের
Next: মঙ্গলবার থেকে সাময়িক কর্মবিরতির ডাক, রাহুলের মৃত্যুর প্রতিবাদে গোটা টলিউড পরিবার

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.