Skip to content
জুলাই 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য জুড়ে জারি সতর্কতা, ভিজছে দক্ষিণ, ভাসছে উত্তর

রাজ্য জুড়ে জারি সতর্কতা, ভিজছে দক্ষিণ, ভাসছে উত্তর

Online Desk জুলাই 4, 2026
Untitled.pngfgfg.png

ওঙ্কার ডেস্ক: রাজ্য জুড়ে জারি বৃষ্টির সতর্কতা। আজ, শনিবার থেকেই বাড়বে বৃষ্টির প্রকোপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণবঙ্গে বেশি প্রভাব ফেলতে চলেছে। ৪ ও ৫ জুলাই অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। যার বেশি প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়া ও হাওড়াতে। বাকি কলকাতা-সহ সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
শনিবারও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। ‘হলুদ’ সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। রবিবার ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার জেলায়। এইসকল জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দুই বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
ইতিমধ্যেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
অপরদিকে উত্তরবঙ্গে আগামী ৭ জুলাই অবধি তেমন দুর্যোগের পূর্বাভাস জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। যদিও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Post Views: 125

Continue Reading

Previous: জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি
Next: লড়াই করে শেষ ষোলোতে মেসিরা, হারলেও মন জিতল কেপ ভার্দে

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.