Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লড়াই করে শেষ ষোলোতে মেসিরা, হারলেও মন জিতল কেপ ভার্দে

লড়াই করে শেষ ষোলোতে মেসিরা, হারলেও মন জিতল কেপ ভার্দে

Online Desk জুলাই 4, 2026
1000344285.jpg

স্পোর্টস ডেস্ক, ওঙ্কার বাংলা: মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে । সেই ম্যাচেই ৩-২ গোলে দুরন্ত জয় হাসিল করল আর্জেন্টিনা। আর এই জয়ের সুবাদেই রাউন্ড অফ সিক্সটিনে জায়গা পাকা মেসিদের। নিঃসন্দেহে অসাধারণ একটি ফুটবল ম্যাচ দেখল গোটা বিশ্ব। তবে কেপ ভার্দের লড়াই পুরো ব্যর্থ! ৩-২ গোলে জিতে পরের রাউন্ডে চলে গেলেন মেসিরা। মেসি ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়। যিনি বিশ্ব ফুটবলকে শাসন করেন। যার ধারেকাছে কেউ নেই। নিঃসন্দেহে চোখধাঁধানো গোল। আর সেই গোলের সুবাদেই আর্জেন্টিনা ম্যাচে লিড নিল ১-০ ব্যবধানে।

তবে সেখানেই শেষ নয়। খেলার ৪৫ মিনিটের মাথায়, এনজো ফার্নান্দেজের ডান পায়ের জোরালো একটি শট সেভ করেন ভোজিনহামেসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করে কেপ ভার্দে। তবে আর্জেন্টিনা গতি কমিয়ে ম্যাচ কন্ট্রোলের চেষ্টা জারি রাখে। কিন্তু খেলার ৫৯ মিনিটে, ডেরয় দুয়ার্তের গোলে সমতা ফেরায় কেপ ভার্দে। ম্যাচের ফলাফল তখন ১-১। এরপর আর্জেন্টিনা দলে দুটি পরিবর্তন হয়। থিয়াগো আলমাডার জায়গায় নামেন নিকো গঞ্জালেজ এবং জুলিয়ান আলভারেজ আসেন লাউতারো মার্টিনেজের পরিবর্তে।

 

অন্যদিকে, ৬৯ মিনিটে, মেসিকে ফাউল করার অপরাধে হলুদ কার্ড দেখেন কেপ ভার্দের ফুটবলার পিনা। ৬৯ মিনিটে, মেসির ফ্রি-কিক রুখে দেন সেই ভোজিনহা। এরপর ৮৪ মিনিটে আবার নিকো গঞ্জালেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়। হেডার মিস করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অতিরিক্ত সময়ের খেলায়, লিয়ান্দ্রো পারেদেসের শট রুখে দেন ভোজিনহা। কার্যত, লাগাতার আক্রমণ তুলে আনতে থাকে আর্জেন্টিনা। লিওনেল মেসির শটও সেভ হয়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯২ মিনিটে, গোল পায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্টিনেজের অনবদ্য গোলে ম্যাচে লিড নেয় তারা। বাঁ পায়ের শটে টপ রাইট কর্নার দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। সিডনি ক্যাব্রালের ডান পায়ের শট থেকে অসাধারণ গোল এবং ম্যাচে সমতা ফেরায় কেপ ভার্দে। স্কোরলাইন ২-২। এরপরেও থামেনি আর্জেন্টিনা ঝড়। ক্রিশ্চিয়ানো রোমেরোর শট বাইরে চলে যায়। তখন একের পর এক আক্রমণ শানাচ্ছে আর্জেন্টিনা। আর সেই সূত্রেই ম্যাচের ১১১ মিনিটে গোল। তবে হারলেও মন জিতে নিল কয়েক লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। আবেগে কান্নায় ভেঙে পড়ে গোটা দল।

Post Views: 28

Continue Reading

Previous: রাজ্য জুড়ে জারি সতর্কতা, ভিজছে দক্ষিণ, ভাসছে উত্তর
Next: ২১০০ কোটির প্রকল্পের ইঙ্গিত, বাংলায় টাটা সেমিকন্ডাক্টর কারখানার সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.