Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাস্তার ধারে সকাল থেকেই গোলবৈঠক, নিচে নামতে নামতে লঙ্ঘন করল শেষ সীমানা !

রাস্তার ধারে সকাল থেকেই গোলবৈঠক, নিচে নামতে নামতে লঙ্ঘন করল শেষ সীমানা !

Online Desk জানুয়ারি 6, 2026
gdg.png

ওঙ্কার ডেস্কঃ নিচে নামতে নামতে লঙ্ঘন করল শেষ সীমানা ! উপরে ওঠার নামই নেই কোনো ! আলোচনার শিখরে এখন এই খবরই অত্যাধিক চর্চিত। কারণ ঘরের বাইরে বেরোলেই ‘হাড়ে হাড়ে’ টের পাচ্ছে সকলেই। কারণ হাড় হিম করা ঠাণ্ডায় ঠকঠক করে কাঁপছে কলকাতা। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। এমন শীত বিগত বেশ কয়েক বছরে অনুভব করেনি কলকাতা।
রাস্তার ধারে সকাল থেকেই গোলবৈঠক, তবে এ বৈঠক হচ্ছে আগুনকে সাক্ষী রেখে। পরিস্থিতি এতটাই ঠাণ্ডা যে সকালে কাজে যাওয়ার আগেও সেঁকে নিতে হচ্ছে হাত। এমন বিরল দৃশ্যের সাক্ষী মনে হয় বহু বছর বাদে কলকাতাবাসী হল।
অন্যদিকে কলকাতার সংলগ্ন অন্যান্য জেলাগুলিতে ভোরের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিরও নিচে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও পরিস্থিতির কোনো বদল নেই। কার্যত কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি। কোথাও হালকা আবার কোথাও ঘন কুয়াশায় মুড়েছে দক্ষিণবঙ্গ।
চলতি সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। তার পরের ৪-৫ দিন তাপমাত্রার বিশেষ হেরফর হবে না। শুধু রাত নয়, এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি কম থাকবে।
পশ্চিমের মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশারও সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন প্রায় ঘন কুয়াশা থাকতে পারে। ভোরের দিকে কমে যেতে পারে দৃশ্যমানতা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে।

Post Views: 143

Continue Reading

Previous: পরিচালক গৌরব দত্তের বলিউড পা, ভুলভুলাইয়া ৩’এর পর প্রান্তিকা দাসের দ্বিতীয় হিন্দি ছবি ‘জোর’
Next: জাপানে তীব্র ভূমিকম্প, সতর্কতা জারি, ফিরল ২০১১ এর স্মৃতি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.