Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জাপানে তীব্র ভূমিকম্প, সতর্কতা জারি, ফিরল ২০১১ এর স্মৃতি

জাপানে তীব্র ভূমিকম্প, সতর্কতা জারি, ফিরল ২০১১ এর স্মৃতি

Online Desk জানুয়ারি 6, 2026
hyjn

ওঙ্কার ডেস্ক: সোমবার ভূমিকম্পে কেঁপেছিল আসাম। মঙ্গলবার জাপান কাঁপল। জাপানের শিমানে প্রিফেকচারে মঙ্গলবার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রথমে জাপান আবহাওয়া দফতর ভূমিকম্পের মাত্রা ৬.৩ বলে জানালেও পরে তা কমিয়ে ৪.৫ করা হয়। অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার রিয়েল-টাইম ডেটায় এই ভূমিকম্পের মাত্রা ৫.৮ বলা হয়। তবে কম্পন শক্তিশালী হলেও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাংশ। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাপানের ১ থেকে ৭ মাত্রার ভূমিকম্প-তীব্রতা স্কেলে এই কম্পন ‘আপার-৫’–এ নথিভুক্ত হয়েছে। যেটিকে তুলনামূলকভাবে শক্তিশালী বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, ২০২৪ সালের আগস্টে জাপান আবহাওয়া দফতর প্রথমবারের মতো জাপানের প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ উপকূলজুড়ে এক বিশেষ সতর্কতা জারি করেছিল। জানানো হয়েছিল, নানকাই ট্রফ নামে পরিচিত ৮০০ কিলোমিটার লম্বা সমুদ্রগর্ভের খাদ বরাবর বড় মাত্রার ভূমিকম্প বা ‘মেগাকোয়েক’ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই ট্রফ অঞ্চলেই ফিলিপাইনের সমুদ্র প্লেট ধীরে ধীরে জাপানের স্থলভাগের নীচে ঢুকে যাচ্ছে। বিজ্ঞানীদের দাবি, এই অঞ্চলে বড় ভূমিকম্প হলে তা ভয়াবহ সুনামি সৃষ্টি করতে পারে।
জাপান সরকার অনুমান করেছে, সম্ভাব্য নানকাই ট্রফ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২ লক্ষ ৯৮ হাজার মানুষের মৃত্যু এবং ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতি হতে পারে।

Post Views: 188

Continue Reading

Previous: রাস্তার ধারে সকাল থেকেই গোলবৈঠক, নিচে নামতে নামতে লঙ্ঘন করল শেষ সীমানা !
Next: বাংলাদেশে সংখ্যালঘু খুন অব্যাহত, ২৪ ঘন্টায় নৃশংস হামলায় নিহত ২ হিন্দু

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.