Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
drft.png

ওঙ্কার ডেস্ক: শীতের আমেজ শেষ করে গ্রীষ্মের হাওয়া বদল শুরু হয়েছে ইতিমধ্যেই। আবহাওয়া দফতরের তরফে কলকাতাসহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে সপ্তাহভর।
অন্যদিকে, রাজ্যে এখনই থামছে না হালকা বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখী হতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কমবে। যদিও উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায়।
মঙ্গলবার কলকাতায় বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ।

Post Views: 6

Continue Reading

Previous: শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের
Next: গোবরডাঙা স্টেশন বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ টি ইঞ্জিন

সম্পর্কিত গল্প

MOJ.jpg

মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026

You may have missed

MOJ.jpg

মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.