Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসি গেছে ছুটিতে, কবে ডিউটি শেষ করে ছুটির আমেজে গা ভাসাতে চলেছে ফ্যান? কবে রাজ্যে পড়বে জাঁকিয়ে শীত?

এসি গেছে ছুটিতে, কবে ডিউটি শেষ করে ছুটির আমেজে গা ভাসাতে চলেছে ফ্যান? কবে রাজ্যে পড়বে জাঁকিয়ে শীত?

Online Desk নভেম্বর 12, 2025
WhatsApp-Image-2025-11-12-at-10.43.47-AM.jpeg

ওঙ্কার ডেস্ক: বছরের প্রায় ৮-৯ মাস গরমে জেরবার হয়ে যায় দক্ষিণবঙ্গবাসী। এসি, ফ্যান ছাড়া যেন একমুহুর্তও থাকতে পারা যায়না। তবে বেশ কিছুদিন ধরেই দক্ষিণবঙ্গে এসি তার ডিউটি শেষ করে চলে গেছে ছুটিতে, ফ্যানও প্রায় ভ্যাকেশন মুডেই আছে। কারণ, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। খুব সকালে হালকা কুয়াশা পড়তে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও। রাতে আর ভোরেও বেশ ভালোভাবেই উপভোগ করা যাচ্ছে ঠান্ডাকে।
স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রি সেলসিয়াসকে ছুঁয়েছে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত।

হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্তটি। পাশাপাশি আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। তবে এর জেরে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।
দক্ষিণবঙ্গে আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে।
উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা।
রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। উত্তরবঙ্গেও বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।
তবে শীত প্রিয় মানুষদের মনে আপাতত একটাই প্রশ্ন কবে থেকে পড়ছে জাঁকিয়ে শীত!

Post Views: 286

Continue Reading

Previous: বুথ ফেরত সমীক্ষা : বিহারের পাঁচটি প্রধান অঞ্চলের মধ্যে চারটিতে এনডিএ এগিয়ে
Next: সময় ভালো যাচ্ছে না বলিউডের, হাসপাতালে ভর্তি বলি অভিনেতা গোবিন্দ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.