Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সময় ভালো যাচ্ছে না বলিউডের, হাসপাতালে ভর্তি বলি অভিনেতা গোবিন্দ

সময় ভালো যাচ্ছে না বলিউডের, হাসপাতালে ভর্তি বলি অভিনেতা গোবিন্দ

Online Desk নভেম্বর 12, 2025
zsdr.png

ওঙ্কার ডেস্ক: সময় ভালো যাচ্ছে না বলিউডের, একের পর এক ধাক্কা। ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার হাসপাতালে বলি অভিনেতা গোবিন্দ। অভিনেতার আইনজীবী বন্ধু ললিত বিন্দাল জানান, বাড়িতে আচমকাই জ্ঞান হারান তিনি, কিছুদিন ধরেই শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন।। মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বইয়ের এক হাসপাতালে। জানা গিয়েছে, এমার্জেন্সি কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে।
অভিনেতার আইনজীবী বন্ধু আরও জানান, অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গেই চিকিৎসককে ফোন করা হয়। ফোনে ওষুধ জেনে নিয়ে খাওয়ানো হয় তাঁকে। তার পরেও শারীরিক অস্বস্তি না কমায় গোবিন্দের পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিন্দালের কথায়, “চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর তাঁকে ওষুধ দেওয়া হয়েছিল। তাতে শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন না ঘটায় রাত ১টা নাগাদ জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় গোবিন্দকে।” তিনি আরও জানান, চিকিৎসকেরা অভিনেতার একাধিক পরীক্ষা নিরীক্ষা করান। পরীক্ষার ফলাফল দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এর বেশি কিছু খোলসা করা হয়নি তাঁর টিমের তরফেও।

প্রসঙ্গত, এমনিতেই এখন বেশ উদ্বিগ্ন বলিপাড়া। অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতা ও তাঁর ভুয়ো মৃত্যু সংবাদ ইতিমধ্যেই এক দুশ্চিন্তার আবহ তৈরি করেছে। তারমধ্যেই গোবিন্দার এহেন স্বাস্থ্যের অবনতির খবরে আরও বিচলিত বিনোদনমহল। ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন গোবিন্দা। তাঁকে দেখে ফেরার পরের রাতেই নিজে অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্যদিকে, গোবিন্দা ও তাঁর স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে চর্চার শেষ নেই। এরই মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন গোবিন্দা। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে নিজের বাড়িতেই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি ছুটে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। জানা গিয়েছিল, তখন তাঁর স্ত্রী সুনীতা আহুজা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। কলকাতার এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোবিন্দ তৈরি হচ্ছিলেন। তার আগে বন্দুকটি পরীক্ষা করার সময় নাকি হাত থেকে পড়ে যায় সেটি। গুলি এসে লাগে তাঁর পায়ে। তখনও হাসপাতালে ভর্তি হয়েছিলান অভিনেতা।

Post Views: 120

Continue Reading

Previous: এসি গেছে ছুটিতে, কবে ডিউটি শেষ করে ছুটির আমেজে গা ভাসাতে চলেছে ফ্যান? কবে রাজ্যে পড়বে জাঁকিয়ে শীত?
Next: “বাড়িতেই চিকিৎসা চলবে………..”, অবশেষে স্বস্তির খবর, জল্পনা উড়িয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.