Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “বাড়িতেই চিকিৎসা চলবে………..”, অবশেষে স্বস্তির খবর, জল্পনা উড়িয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

“বাড়িতেই চিকিৎসা চলবে………..”, অবশেষে স্বস্তির খবর, জল্পনা উড়িয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

Online Desk নভেম্বর 12, 2025
xdtgf.png

ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যমে থেকে সংবাদের শিরোনামে উঠে এসেছিল তাঁর মৃত্যুর খবর। মঙ্গলবার সকালে মুহূর্তের মধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে বলি অভিনেতা ধর্মেন্দ্রর ভুয়ো মৃত্যুর খবর। বুধবার সব জল্পনা উড়িয়ে বাড়ি ফিরলেন বলিউডের ‘হিম্যান’। মুইম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জানা যাচ্ছে, এই মুহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
বুধবার সকালে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স অভিনেতার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। হাসপাতালে ধর্মেন্দ্রের চিকিৎসা করা ডাঃ প্রীত সামদানী জানিয়েছেন, বর্ষীয়ান অভিনেতার চিকিৎসা “বাড়িতেই চলবে”। ধর্মেন্দ্রজিকে সকাল ৭.৩০ নাগাদ হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। পরিবার তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হবে।”

ধর্মেন্দ্রর পরিবারও একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এতে লেখা ছিল, “মিঃ ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। আমরা মিডিয়া এবং জনসাধারণকে অনুরোধ করছি যেন তারা আর কোনও জল্পনা-কল্পনা থেকে বিরত থাকেন এবং এই সময়ের মধ্যে তার এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন। আমরা সকলের ভালোবাসা, প্রার্থনা এবং তার অব্যাহত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দয়া করে তাকে সম্মান করুন কারণ তিনি আপনাকে ভালোবাসেন।”

উল্লেখ্য, গত অভিনেতা গত ৩১ অক্টোবর প্রথমে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর বাড়ি ফিরে গেলেও আবারও ১০ই নভেম্বর অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রাখা হয় ভেন্টিলেশন সাপোর্টে। রাত গড়াতেই হাসপাতাল চত্বরে দেখা যায় বলিউডের নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের। প্রবীণ অভিনেতাকে দেখতে ছুটে আসেন সলমন-শাহরুখ-গোবিন্দাসহ আরও অনেকেই। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর। মঙ্গলবার সকাল থেকেই সংবাদমাধ্যমেও জানানো হয় তাঁর মৃত্যুর খবর। তারপরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন হেমা। সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি ও মেয়ে এষা দেওল। তিনি জানান, ‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তির চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন সে সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’
আগামী ৮ই ডিসেম্বর বর্ষীয়ান অভিনেতার জন্মদিন। ৯০’এর কোটায় প্রবেশ করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, বর্তমানে বাড়িতেই থাকবেন তিনি, তবে চিকিৎসকের পরামর্শেই চলতে হবে তাঁকে। এই খবরে অনেকটাই স্বস্তি পেয়েছেন অভিনেতার পরিবারসহ অনুরাগীরাও।

Post Views: 304

Continue Reading

Previous: সময় ভালো যাচ্ছে না বলিউডের, হাসপাতালে ভর্তি বলি অভিনেতা গোবিন্দ
Next: বিগত দুই বছর ধরে চলছিল হামলার ছক; জেরায় স্বীকারোক্তি অভিযুক্ত শাহিনার

সম্পর্কিত গল্প

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
philipines.jpg

ফিলিপিন্সে ভূমিকম্পে ৩২ জনের মৃত্যু, সুনামি দক্ষিণ এশিয়া জুড়ে

Online Desk জুন 8, 2026
SUVENDU.jpg

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.