Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • কমলাসনে শমীক

কমলাসনে শমীক

Online Desk জুলাই 2, 2025
BJP-PR.jpg

বিপ্লব দাশ : অবশেষে সমস্ত দোনামনা তুলে রেখে বঙ্গ বিজেপির কুর্শিবদল করল কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সংবিধান মেনে নির্বাচনের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু তা যে উচ্চাসনের নিয়ন্ত্রণে তা আর বলার অপেক্ষায় থাকে না। তবে শেষমেষ রিক্সটা নিতেই হল বিজেপিকে। ২৬শের ভোটের আগে হাতে হয়তো মাস ছয়েক সময়। এরমধ্যে বঙ্গ বিজেপিকে একত্রিত করতে এবং চাঙা করতে শীমক ভট্টাচার্যের বিকল্প কাউকে পাওয়া গেল না তা তড়িঘড়ি এই সভাপতি নির্বাচনের উদ্যোগ দেখেই স্পষ্ট হয়। এর আগেও সভাপতি পদের দাবিদার হিসেবে শমীকের নাম উঠেছিল, কিন্তু চারিত্রিক বিচ্যুতির কারণে তা সর্বসম্মত ছিল না বলে কেন্দ্রীয় বিজেপি মুখে মকুলুপ এঁটেছিল। কিন্তু শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ বাদে আর কোনো নেতা এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে নেই যাকে সভাপতির আসনে বসানো যায়। অগ্নিমিত্রা পাল এই দৌড়ে থাকলেও তিনি নবীন এবং মহিলা, সর্বজন গ্রাহ্যতার দিক থেকে নিশ্চয়ই অদ্বিতীয়া নন এমনটাই ভেবে থাকবে কেন্দ্রীয় নেতৃত্ব। একটাই প্লাস পয়েন্ট, মমতার বিরুদ্ধে একজন নারী মুখকে তুলে ধরা।

অতএব পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত কাউকে করতে হলে শমীক ভট্টাচার্য ছাড়া যে আর কেউ নেই এটা বুঝেছে কেন্দ্র। কারণ, শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাঁকে রাজ্যের সভাপতি করা যায় না। বাকি রইলেন দিলীপ ঘোষ, তিনি আবার দলের সর্বভারতী সহ সভাপতি এবং বিভিন্ন কারণে কেন্দ্রের সুনজরে নেই। এদিকে ২৬শের ভোটের আগে দলের একজন নির্বাচিত সভাপতি চাই, নাহলে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। নিশ্চয়ই কথা উঠবে, যে দল তার সভাপতি নির্বাচন করতে পারে না তারা আবার রাজ্যে মুখ্যমন্ত্রী দেওয়ার স্বপ্ন দেখে কী করে ! তাই রাজ্যে দলের সভাপতি নির্বাচন আর ঝুলিয়ে রাখা উচিত হবে না ভেবেই শমীকের নামেই সিলমোহর দিতে হল। কিন্তু এমন এক সময় শমীক বঙ্গ বিজেপির কুর্শিতে বসলেন যখন তাঁর সামনে অগ্নিপরীক্ষা ছাড়া আর কোনো পথ নেই। তা হল আগামীর নির্বাচন। ২১শের হতাশা তাঁকে আরও চাপে রাখবে এটা নিশ্চিত। কিন্তু তারপরও এই মিতভাষী, সুবক্তা, চল্লিশ বছরের অনুগত দলের কর্মী কি ভাবে বঙ্গ বিজেপিকে পরিচালিত করেন সেটাই দেখার।

Post Views: 242

Continue Reading

Previous: শৌচালয়ে গোপনে মহিলার ভিডিয়ো রেকর্ড, গ্রেফতার ইনফোসিস কর্মী
Next: শনিবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, তবে গরমের হাত থেকে রক্ষা পাবেনা দক্ষিণবঙ্গবাসী

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.