Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শৌচালয়ে গোপনে মহিলার ভিডিয়ো রেকর্ড, গ্রেফতার ইনফোসিস কর্মী

শৌচালয়ে গোপনে মহিলার ভিডিয়ো রেকর্ড, গ্রেফতার ইনফোসিস কর্মী

Online Desk জুলাই 2, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: অফিসের শৌচালয়ে লুকিয়ে গোপনে মহিলার ভিডিও রেকর্ড করার অভিযোগ ইনফোসিসের এক কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। ওই কর্মী মহিলার হাতে ধরা পড়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নাগেশ স্বপ্নিল মালি। তিনি বেঙ্গালুরুতে ইনফোসিসের একজন সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। সোমবার নাগেশ এই কুকর্ম করতে গিয়ে নারী কর্মচারীর হাতে ধরা পড়েন বলে জানা গিয়েছে। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, তিনি শৌচালয়ে যখন ছিলেন তখন তার পাশের টয়লেটের কিউবিকেলে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন। তিনি দেখেন নাগেশ তাঁর ভিডিও করছেন। এই ঘটনায় ভয় পেয়ে তিনি তৎক্ষণাৎ অ্যালার্ম বাজিয়ে দেন। তড়িঘড়ি অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে নাগেশকে হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ, তার মোবাইল ফোনে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। যা পরে মহিলার উপস্থিতিতে এইচআর বিভাগের কর্মীরা তার মোবাইল থেকে মুছে ফেলেন।

পুলিশ সূত্রে খবর, এটি নাগেশের প্রথম কুকর্ম নাও হতে পারে। এর আগে সে এমন কোনও অপরাধ করেছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাগেশ আরও মহিলাদের গোপনে ভিডিয়ো রেকর্ড করেছে কি না অনুসন্ধান করছে পুলিশ। কী কী ভিডিয়ো সে ডিলিট করেছে তা জানার জন্য অভিযুক্তের মোবাইল ফোনটি ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে পুলিশ।

Post Views: 225

Continue Reading

Previous: ইউনূস জমানার নগ্ন প্রকাশ ! জেনেভায় বিশ্ব জনমত গড়তে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে পোস্টার প্রদর্শন
Next: কমলাসনে শমীক

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.