Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • যৌতুক হিসেবে পালঙ্ক দিতে না পারায় বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুন

যৌতুক হিসেবে পালঙ্ক দিতে না পারায় বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুন

Online Desk ডিসেম্বর 27, 2024
dddddddd.jpg

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: পন না দিতে পারায় খুন হলেন সোনারপুরের এক গৃহবধূ। মৃতার নাম সীতা মন্ডল , সে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর সীতা মণ্ডলের সাথে দেখাশোনা করে বিয়ে হয় সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছির বাসিন্দা অরুপ নস্করের। গত ১৭ই নভেম্বর বিয়ে হয় তাদের। অভিযুক্ত স্বামী অরুপ নস্কর কলকাতায় একটি লেদার কারখানায় কাজ করত। বিয়ের পর থেকেই পনের দাবিতে ঐ গৃহবধূর উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ। ২৪শে ডিসেম্বর রাতে শেষবারের মত বাপের বাড়ির লোকজনদের সাথে কথা হয় মৃতার । ২৫ শে ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতাকে ফোন করলেও , কোন সাড়া পাওয়া যায়নি । দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে জানানো হয় মেয়ে মারা গিয়েছে। স্ত্রীকে খুনের ঘটনায় সম্পূর্ণ শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। স্বামী অরুপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরুপ নস্কর ও বৌদি পুজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ডিএসপি বারুইপুর ক্রাইম ফয়সেল বিন আহমেদ জানিয়েছেন, যথা শীঘ্র সম্ভব তদন্ত শুরু করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্বামী অরুপ নস্করকে।

Post Views: 104

Continue Reading

Previous: কলকাতার পার্কস্ট্রিট এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি,জঙ্গি যোগ খতিয়ে দেখছে পুলিশ
Next: ইসলামাবাদ দখলের ডাক তালিবানের, অভিযানে ১৫ হাজার সেনা

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.