Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১১৪ পাতার মূল চার্জশিটে রয়েছে ২৬ জন সাক্ষীর বয়ান। তাতে তদন্তকারীরা উল্লেখ করেছেন, এখনও পর্যন্ত বেআইনিভাবে তিন কোটি টাকা আত্মসাতের হিসেব পাওয়া গিয়েছে শান্তনুর বিরুদ্ধে। তবে এই অঙ্কটা আরও বেশি বলেই মনে করছেন ইডি আধিকারিকরা। তাই বাকি টাকার সন্ধান চলছে। গত মে মাসে কসবার ‘ত্রাস’ সোনা পাপ্পুর বিরুদ্ধে তদন্ত করতে নেমে ইডির নজরে আসেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর বিপুল বেআইনি সম্পত্তি। তদন্তে জানা যায়, কলকাতা ছাড়াও একাধিক জেলায় নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে জমি দখল করে বড়সড় সিন্ডিকেট চালিয়েছেন শান্তনু। তাঁর প্রশ্রয়েই নির্ভয়ে দখলদারি চালিয়ে গিয়েছে সোনা পাপ্পুর মতো সমাজবিরোধীরা।
এছাড়া জয় কামদার নামে আরও এক ব্যবসায়ীর নামও উঠে আসে। তদন্তকারীরা জানতে পারেন, শান্তনু ও জয় কামদার মিলিতভাবে জেলায় জেলায় জমি দখল করে রিয়াল এস্টেটের ব্যবসা শুরু করছিল। শান্তিনিকেতনে সেই আবাসনের হদিশও মেলে। এসব প্রমাণ হাতে পেয়ে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রশ্নোত্তর পর্বে তিনি সহযোগিতা করেননি, এই অভিযোগে গ্রেপ্তার করা হয় শান্তনু সিনহা বিশ্বাসকে। মাস খানেকের মধ্যে ইডি তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল। এই মামলায় এটাই প্রথম সাপ্লিমেন্টরি চার্জশিট। ১১৪ পাতার চার্জশিট এবং ২৬ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। দুর্নীতি করে অন্তত ৩ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নির্মাণকারী, পুলিশ ও দুষ্কৃতীদের সিন্ডিকেট সমন্বয়ে জমি দখল ও বেআইনি কার্যকলাপ চালিয়ে গিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশকর্তা। এছাড়া তাঁর আয়-ব্যয়ের মধ্যে সঙ্গতি নেই বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ইডি সূত্রে আরও খবর, শান্তনু বিশ্বাস তদন্তে সহযোগিতা করছেন না। দুর্নীতিতে আরও কত টাকা আত্মসাৎ করেছেন তিনি, সেই অর্থের সন্ধানে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে চার্জশিটে উল্লেখ রয়েছে।

Post Views: 29

Continue Reading

Previous: কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে
Next: চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.