স্পোর্টস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একসঙ্গে সফর করলেন বিশ্বের অন্যতম ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)। এই সফরের মাধ্যমে দুই দেশের ক্রীড়া, সংস্কৃতি এবং পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক আরও একবার তুলে ধরা হল, যেখানে ক্রিকেটই হয়ে উঠেছে দুই দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন।
এবারে ভারতে হবে বিগ ব্যাশ ম্যাচ। শুক্রবার এই ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ ভাবে তিনি জানান, দুই দেশের ক্রীড়া সম্পর্ককে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি টি২০ প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগের কোনও অফিসিয়াল ম্যাচ এ বারই প্রথম অস্ট্রেলিয়ার বাইরে আয়োজন করা হবে। ফলে চেন্নাইয়ের ম্যাচটি ক্রিকেট ইতিহাসেও বিশেষ জায়গা করে নিতে চলেছে।
চেন্নাইয়ে ইতিহাস গড়তে চলেছে বিগ ব্যাশ
ক্রিকেট অস্ট্রেলিয়া পরে নিশ্চিত করেছে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স ম্যাচটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
বিগ ব্যাশ লিগের শীর্ষ কর্মকর্তা অ্যালিস্টার ডবসন বলেন, ‘বিগ ব্যাশের জনপ্রিয়তা শুধু অস্ট্রেলিয়াতেই সীমাবদ্ধ নয়। নতুন বাজার ধরতে এবং নতুন দর্শকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।’ তিনি আরও বলেন, ‘এর ফলে সম্প্রচার স্বত্বের মূল্য বাড়বে, স্পনসররা আরও বড় দর্শকের কাছে পৌঁছতে পারবে এবং খেলোয়াড় ও ক্লাবগুলোর জন্যও নতুন সুযোগ তৈরি হবে।’

মোদির ক্রিকেট বার্তা
অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ক্রিকেট নিয়ে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন তিনি। মোদী বলেন, ‘এমসিজি-তে পা রাখলেই একজন ভারতীয়ের মনে দু’টি অনুভূতি আসে। প্রথমটি হলো ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রোমাঞ্চ, আর দ্বিতীয়টি হলো এই উপলব্ধি যে দুই দেশেই ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা