Skip to content
জুলাই 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Kolkata-League.jpg

স্পোর্টস রিপোর্টার : ১২ জুলাই রবিবার শুরু হচ্ছে কলকাতা লিগ। ঘরের মাঠে ইস্টবেঙ্গল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আপাতত ঠিক আছে খেলা হবে দিনের দুপুরে। তবে ফ্লাডলাইটে খেলা খুব তাড়াতাড়ি ৩ প্রধানের মাঠে শুরু করতে চায় আইএফএ।১৩ জুলাই পাঠচক্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ মোহনবাগানের। দুই প্রধানই নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে।ডায়মন্ড হারবার এসসি, শ্রীভূমি এবং সুরুচি সংঘের খেলা নিয়ে সংশয় ছিল। শোনা যাচ্ছে, লিখিত চিঠি দিয়ে ঘরোয়া লিগে খেলার কথা জানায় সুরুচি সংঘ। তবে এখনও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ দেখানো হবে নাম্বার টেন স্পোর্টস অ্যাপে। একই গ্রুপে রাখা হযয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। গ্রুপ বি-তে রয়েছে আরও এক প্রধান মহমেডান স্পোর্টিং। একই গ্রুপে ইস্ট-মোহন হওয়ায় গ্রুপ পর্বেই হবে ডার্বি। গ্রুপ এ-তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি রয়েছে বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, বিধাননগর মিউনিসিপালিটি এবং ভবানীপুর।গ্রুপ বি-তে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, মহমেডান স্পোর্টিং, পিয়ারলেস, উয়াড়ি, শ্রীভূমি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, এরিয়ান, ডায়মন্ড হারবার এবং ক্যালকাটা পুলিশ। এবারের কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর নিয়মে পরিবর্তন এসেছে। পাঁচ থেকে সেই সংখ্যা বেড়ে হয়েছে ছয়।

Post Views: 26

Continue Reading

Previous: চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.