দেবাঞ্জলী কুণ্ডু চৌধুরী, কলকাতা:
“মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি”…
আজ শনিবার। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মেঘের আড়াল থেকে রোদের ঝলক দেখা গেছে।
তবে এতে আশঙ্কিত হওয়ার দরকার নেই। কারণ এই হালকা রোদের তাপে এত তাড়াতাড়ি আবার গরম ফিরছে না। বাদল-বৃষ্টির জুটিই আপাতত বিরাজ করবে দক্ষিণে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও দক্ষিণের সব জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। জারি থাকবে হলুদ সতর্কতাও।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে সোমবার এবং মঙ্গলবার।
অপরদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গায় অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে রবিবার পর্যন্ত। নিচের দিকে তিন জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি।
সোমবার থেকে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।