Skip to content
জুলাই 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বারুইপুরে গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ৩, শনিবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী

বারুইপুরে গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ৩, শনিবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 11, 2026
suvendu-cmwb.jpg

ওঙ্কার ডেস্ক: বারুইপুরে গণধর্ষণকাণ্ডের পর অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎ মণ্ডল নামের এক যুবককে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা। শনিবার তাঁর বাড়িতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যের প্রশাসনিক প্রধান বারুইপুরে যাওয়ার আগে সেই গণপিটুনির ঘটনায় শুক্রবার রাতে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। গণপিটুনি কাণ্ডে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ।

গত শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা নিখোঁজ হয়। পরদিন অর্থাৎ রবিবার একটি পুকুর থেকে তার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তাকে গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার। ময়নাতদন্তের রিপোর্টেও সেই প্রমাণ মেলে। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দেহ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎকে গণপিটুনি দেয় উন্মত্ত জনতা। এর ফলে মৃত্যু হয় তাঁর। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে জানান, ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি।

বারুইপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক পৃথক মামলা হয়েছে। ইন্দ্রজিৎকে গণপিটুনির ঘটনায় জড়িত সন্দেহে এর আগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার রাতে আরও তিন জনকে পাকড়াও করেন তদন্তকারীরা। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে। এদিকে নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির ঘোষণা করেন শুভেন্দু। শনিবার সেই ফাঁড়ি উদ্বোধন করতে বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী। এদিন ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন পুলিশমন্ত্রী।

Post Views: 41

Continue Reading

Previous: রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?
Next: ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলের কমিটি গঠন, জাতীয় কর্মসমিতিতে আনা হল চন্দ্রিমাকে

সম্পর্কিত গল্প

C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.