Skip to content
জুলাই 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলের কমিটি গঠন, জাতীয় কর্মসমিতিতে আনা হল চন্দ্রিমাকে

ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলের কমিটি গঠন, জাতীয় কর্মসমিতিতে আনা হল চন্দ্রিমাকে

Online Desk জুলাই 11, 2026
chandrima.jpg

ওঙ্কার ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় অর্থমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। একদা তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চন্দ্রিমা সম্প্রতি দিদির হাত ছেড়ে বেসুরো তৃণমূল গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। আর ঋতব্রত গোষ্ঠীতে যোগ দিয়ে বড় পদ পেলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। সর্বভারতীয় স্তরে রণকৌশল নির্ধারণের জন্য জাতীয় কর্মসমিতিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে তৃণমূল কংগ্রেসের ভাঙন এখনও অব্যাহত। সংগঠনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি সর্বভারতীয় চেয়ারপার্সনের পাশাপাশি রাজ্য সভাপতি হিসেবেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নাম ঘোষণা করেছিলেন। মমতার পাল্টা চাল দিতে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের কমিটি ঢেলে সাজাল। ঋতব্রত গোষ্ঠীর রাজ্য সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে বিপ্লব মিত্রকে। কার্যকরী সভাপতি করা হয়েছে জাভেদ খানকে।

এ ছাড়া তৃণমূল মহিলা কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে। কার্যকরী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে শিউলি সাহাকে। তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান করা হয়েছে কোহিনুর মজুমদারকে এবং সভাপতি করা হয়েছে সুদীপ রাহাকে। যুব-কংগ্রেসের সভাপতি করা হয়েছে আনিসুর রহমান বিদেশকে এবং এই সংগঠনের কার্যকরী সভাপতি করা হয়েছে সৌরভ বসুকে। তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নির্জল দে। সংখ্যালঘু বিভাগের দায়িত্ব পেয়েছেন বাহারুল ইসলাম। কৃষক সংগঠন সামলাবেন নিশীথকুমার মালিক। এসসি-এসটি বিভাগের সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে আশিস মার্জিতকে।

Post Views: 27

Continue Reading

Previous: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে গ্রেফতার আরও ৩, শনিবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী
Next: এবার মমতার হাত ছাড়লেন কেষ্ট; ঋতব্রতের সঙ্গ নিতেই মিলতে পারে পদও

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.