Skip to content
আগস্ট 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিষেক ঘনিষ্ঠ সুমিত রায়কে এখনি গ্রেফতার নয়; রক্ষাকবচ দিল শীর্ষ আদালত

অভিষেক ঘনিষ্ঠ সুমিত রায়কে এখনি গ্রেফতার নয়; রক্ষাকবচ দিল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 14, 2026
sumit-roy-pa.png

ওঙ্কার ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহায়ক সুমিত রায়ের জন্য আপাতত স্বস্তির খবর। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি সংক্রান্ত মামলায় তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে। পরবর্তী শুনানি পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি শুনে সুমিত রায়ের গ্রেফতারিতে আপাতত স্থগিতাদেশ দেয়। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, এই সুরক্ষা তদন্তে সহযোগিতার শর্তসাপেক্ষ। তদন্তকারী আধিকারিকের কাছে প্রয়োজনীয় জামিনের বন্ড জমা দিতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে।
শালবনি থানায় দায়ের হওয়া মামলায় সুমিত রায়ের বিরুদ্ধে সরকারি জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু গত ৩ আগস্ট কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর গ্রেফতারির আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। সুমিত রায়ের বিরুদ্ধে শুধু জমি সংক্রান্ত মামলাই নয়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলাতেও তদন্ত চলছে। সেই মামলায় কলকাতা হাই কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে আগাম জামিন দিয়েছিল। আদালত তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী আধিকারিকের কাছে হাজির হওয়ার নির্দেশ দেয়। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি এফআইআর রয়েছে বলে জানা গিয়েছে।
সুমিত রায়ের আইনজীবীদের বক্তব্য ছিল, অন্য একটি মামলায় তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ রয়েছে তাঁর। কিন্তু সেই মামলায় হাজির হলে শালবনির জমি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণেই শীর্ষ আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চাওয়া হয়।

Post Views: 29

Continue Reading

Previous: বাংলায় দলের ভিত মজবুত রাখতে বিশেষ নজর বিজেপির; সফরে আসতে পারেন উচ্চ পদস্থ নেতৃত্ব
Next: জামশেদপুরের লাইসেন্স নিয়ে আইএসএলে চার্চিল

সম্পর্কিত গল্প

anubrata.png

এবার অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে পুলিশি হানা; শুক্রবার রাত থেকে চলছে তল্লাশি

Online Desk আগস্ট 15, 2026
TG.png

স্বাধীনতা দিবসে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন?

Online Desk আগস্ট 15, 2026
shuvendu-red-road.png

রেড রোডে স্বাধীনতা দিবস উদ্যাপন, পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী শুভেন্দুর, সম্মানিত ১৪ আইপিএস

Online Desk আগস্ট 15, 2026

You may have missed

anubrata.png

এবার অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে পুলিশি হানা; শুক্রবার রাত থেকে চলছে তল্লাশি

Online Desk আগস্ট 15, 2026
earthquake.png

৭.৭ তীব্রতায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায়; সুনামির সতর্কবার্তা

Online Desk আগস্ট 15, 2026
TG.png

স্বাধীনতা দিবসে রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন?

Online Desk আগস্ট 15, 2026
LPG.png

এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি, বাড়ল ই-কেওয়াইসির সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত সুযোগ

Online Desk আগস্ট 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.