Skip to content
জুলাই 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাসুদেব কুন্ডু, তার বিরুদ্ধে মারামারির অভিযোগে পুলিশ তাকে গতকাল রাত্রে গ্রেফতার করে ,অন্যদিকে ভাঙ্গরের পুলেরহাট এলাকা থেকে কাসেম আলী নামে এক যুবককে স্বরূপনগর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ উঠেছে। একইসঙ্গে গত ২৬ শে জুলাই স্বরূপনগর থানার হঠাৎগঞ্জ এলাকায় এস টিএফ হানা দিয়ে কামাল হোসেন মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার নিকট থেকে থ্রি এমএম একটি ও সেভেন এমএম দুটি মোট তিনটি আগ্নেয়াস্ত্র সহ ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করে এস টি এফ। গ্রেফতার করে নিয়ে আসে স্বরূপনগর থানায়। ঘটনা তদন্তের স্বার্থে পরের দিন বসিরহাট আদালতে পাঠায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে। আদালত তাকে পাঁচদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। ঘটনার তদন্তের স্বার্থে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আজ একত্রিশে জুলাই দুপুরে একই সাথেপুলিশ বসিরহাট আদালতে পাঠায়। সাথে সাথে পুলিশ সূত্রে জানা যায় কাসেম আলী কে তার ঘটনা তদন্তের সাথে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় আদালতে।
প্রসঙ্গত, ভোটের ফলঘোষণার আগের দিন সীমান্ত এলাকা থেকে ৯ লক্ষ বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার এক ভারতীয়। রবিবারই আদালতে হাজির করিয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্ত এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম ইলিয়াস গাজি। বাড়ি স্বরূপনগর থানারই তারালি এলাকায়। পুলিশ সূত্রে খবর, ভোরে ইলিয়াস নামে ওই ব্যক্তি বাইক নিয়ে তারালি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাঁকে দেখে সেখানকার কর্মরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়। আটক জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তল্লাশির সময় বাইকের সিটের তলা থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা। সব মিলিয়ে অর্থের পরিমাণ ৯ লক্ষ টাকা। পুরোটাই বাংলাদেশি টাকা।

Post Views: 7

Continue Reading

Previous: ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা
Next: একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

সম্পর্কিত গল্প

Capture.JPG

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

Online Desk জুলাই 31, 2026
passport.png

একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026

You may have missed

Capture.JPG

হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ

Online Desk জুলাই 31, 2026
passport.png

একমাত্র দেশের নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য; স্পষ্ট করল কেন্দ্র

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

একাধিক মামলায় সাফল্য পেল স্বরূপনগর থানার পুলিশ

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.