Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঘাটালে বন্যা পরিদর্শনে মানস ভূঁইয়া ও অজিত মাইতি

ঘাটালে বন্যা পরিদর্শনে মানস ভূঁইয়া ও অজিত মাইতি

Online Desk জুন 22, 2025
FotoJet.jpg

শান্তুনু পান, পশ্চিম মেদিনীপুর : ঘাটালে বৃষ্টি থেমে গেলেও জল যন্ত্রণা থেকে এখনো অব্দি মুক্তি পায়নি ঘাটাল বাসী। এর মধ্যে আবারও ডিভিসির জল ছাড়ার কারণে ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকা, নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গেছে।
কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে শিলাবতী নদী ও ঝুমী নদীতে জল বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল এলাকা। তবে রবিবার বৃষ্টি যদিও কিছুটা কমেছে কিন্তু ঘাটালের বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট বাড়িঘর এখনও ডুবে রয়েছে। এলাকার মানুষজন যাতায়াতের জন্য ভরসা করেছেন একমাত্র নৌকাকেই । যদি আবার বৃষ্টি হয় তাহলে বন্যার জল আরো বাড়তে পারে, তা নিয়ে চিন্তায় রয়েছেন ঘাটাল বাসী।

উল্লেখ্য এই বন্যা পরিস্থিতির মধ্যে এলাকা পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। পাশাপাশি এসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি। ঘাটালের বেশ কিছু জায়গা পরিদর্শন করেছেন তারা। রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন ঘাটালের প্রত্যেকটি মানুষের পাশে সরকার আছে। আমরা একটা সিস্টেমে ঠিক ভাবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের পথে গিয়েছি সেই সময় হঠাৎ করে কেউ যদি জল ছেড়ে দেয় তাহলে তো একটা অসুবিধার সম্মুখীন হতেই হবে। তিনি আরো জানিয়ে দিচ্ছেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের টিম এবং প্রশাসনিক আধিকারিকরা সবসময় নজর রেখেছে এই ঘাটাল অঞ্চলে পরিস্থিতির উপর।

যদিও প্রত্যেকবারই ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে না না জল্পনা শোনা যায়। কিন্তু প্রত্যেক বছরই বর্ষার সময় ঘাটাল প্লাবিত হয়। প্রশাসনের তরফ থেকে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানিয়েছে স্থানীয়রা। চরম ভোগান্তি মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ কবে কার্যকর হয় সেই দিকেই তাকিয়ে আছে এলাকাবাসী ।

Post Views: 176

Continue Reading

Previous: নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করার পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা পাকিস্তানের
Next: তৃতীয় মহাযুদ্ধের মুখোমুখি বিশ্ব ? ইরান-ইজরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ ঠিক কী ইঙ্গিত দিচ্ছে !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.