Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করার পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা পাকিস্তানের

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করার পর দিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা পাকিস্তানের

Online Desk জুন 22, 2025
shehbaz.jpg

ওঙ্কার ডেস্ক: পাল্টি খেল ইসলামাবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিল পাকিস্তান। তার ২৪ ঘন্টা যেতে না যেতে ইরানের পরমাণু কেন্দ্রে আঘাত হেনেছে ওয়াশিংটন। আর তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে বিবৃতি দিল ইসলামাবাদ।

পাক বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘ইজরায়েলের তরফে ধারাবাহিক আক্রমণের পর, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রে যে আঘাত হেনেছে, তার তীব্র নিন্দা করছে পাকিস্তান। এতে ওই অঞ্চলে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কিত আমরা। আবারও বলছি, এই আক্রমণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং রাষ্ট্রপুঞ্জের বিধি অনুযায়ী আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে ইরানের। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ বিবৃতিতে ইসলামাবাদ আরও লিখেছে, ‘উত্তেজনা আরও বাড়লে ওই অঞ্চলের বাইরেও পরিস্থিতির অবনতি হতে পারে। নাগরিকদের জীবন ও সম্পত্তির স্বার্থে অবিলম্বে এই সংঘাত বন্ধ করা হোক। আন্তর্জাতিক আইন, বিশেষ করে মানবাধিকার আইন মেনে চলা উচিত সব পক্ষের।’

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই দাবি ভারত অস্বীকার করেছে। নয়াদিল্লির তরফে সাফ জানানো হয়েছে, পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসায় তা গ্রহণ করা হয়েছে, এক্ষেত্রে তৃতীয়পক্ষের কোনও ভূমিকা ছিল না। যদিও ইসলামাবাদ মার্কিন ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল।

Post Views: 287

Continue Reading

Previous: শ্মশানের জমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে , অভিযোগ খতিয়ে দেখতে এলাকায় সাংসদ জুন মালিয়া
Next: ঘাটালে বন্যা পরিদর্শনে মানস ভূঁইয়া ও অজিত মাইতি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.