Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যে নির্বাচনি প্রস্তুতির দ্বিতীয় দফার কাজ শুরু, বুধবার থকে খড়গপুরে ইভিএম মেশিনের টেকনিক্যাল পরীক্ষা

রাজ্যে নির্বাচনি প্রস্তুতির দ্বিতীয় দফার কাজ শুরু, বুধবার থকে খড়গপুরে ইভিএম মেশিনের টেকনিক্যাল পরীক্ষা

Online Desk ডিসেম্বর 9, 2025
EVM.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই শুরু হয়েছে SIR-এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ। এবার শুরু হল ইভিএম মেশিন পরীক্ষার কাজ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলায় ৯ ডিসেম্বর থেকে শুরু হবে ইভিএম মেশিনের প্রাথমিক পর্বের পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে তিনটি মহকুমা। তিনটি মহকুমায় ইভিএম পরীক্ষার ক্যাম্প করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে ৯ থেকে ১৮ ওই ডিসেম্বর পর্যন্ত চলবে খড়গপুর মহকুমায় কার্যালয়ে, সকাল ৮ টা থেকে চলবে বিকেল পর্যন্ত। জেলা ক্যালেক্টরেট অফিসে ১৯ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। ঘাটাল মহাকুমা কার্যালয়ে ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে ইভিএম এর প্রাথমিক পর্বের পরীক্ষার কাজ।

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেছেন, “নির্বাচনের জন্য ইভিএম মেশিনের ফার্স্ট লেভেল চেকিং শুরু হচ্ছে ৯ তারিখ থেকে। প্রথমে তিনটি ধাপে এই কাজ হবে। খড়গপুর সাবডিভিশন, ডিস্ট্রিক হেড কোয়ার্টার এবং ঘাটালে। প্রথম দফায় ১৮ তারিখ পর্যন্ত এই চেকিং-এর কাজ চলবে। আমাদের কাছে যে সব মেশিন আছে সেগুলোকে দেখে প্রথমে দেখে নেওয়া হবে। খারাপ থাকলে সেগুলোকে ইলেকশন কমিশনের অফিসে পাঠানো হবে, যদি আরও কিছু দরকার পড়ে তাও জানানো হবে। এগুলোর চেকিং হবে খড়গপুর এসডিও অফিস চত্তরে।”

পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলিকে ভোটের জন্য প্রস্তুত করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং এবং ওয়েব কাস্টিং এর মধ্যে হবে। লাইভ ওয়েবকাস্টিং ইলেকশন কমিশনারের দপ্তরেও পৌঁছে যাবে, যাতে কাজের স্বচ্ছতা থাকে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, তারাও নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে পারবেন। তবে টেকনোলজিক্যাল কোন জিনিস বা মোবাইল ফোন সেই জায়গায় ব্যবহার করা যাবে না। বিশেষ কোনো আধিকারিক এর কাছে মোবাইল বা কাজের জিনিস ব্যবহার করতে পারবে। এদিন সাধারণ মানুষকে জানানোর জন্যই সংবাদমাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হল জেলাশাসকের পক্ষ থেকে। তবে এই বৈঠকের পরই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না।

Post Views: 131

Continue Reading

Previous: ১৬ ডিসেম্বর সৌদি আরবে আইপিএল-এর নিলাম; ৩৫০ জন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল ক্রিকেট বোর্ড
Next: লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত, ঢাকাতেই রেখে চিকিৎসা হবে খালেদার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.