Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোমবার থেকেই বিদ্যালয়ে বন্দে মাতরম প্রার্থনা সঙ্গীত, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সোমবার থেকেই বিদ্যালয়ে বন্দে মাতরম প্রার্থনা সঙ্গীত, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk মে 14, 2026
suvendu-g.jpg

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে চলছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম এর সার্ধশতবর্ষ। পশ্চিমবঙ্গেও স্কুলগুলিতে বিজেপি সরকার এই গানকে প্রার্থনা সঙ্গীত করার কথা ঘোষণা করল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান।

মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সব বিদ্যালয়ে আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হচ্ছে বন্দেমাতরম। নবান্নে গিয়েই জারি করব নির্দেশিকা’। উল্লেখ্য, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এদিন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বন্দেমাতরম নিয়ে সরকারের নির্দেশের কথা বলেন। তবে অনেকের মনে যে প্রশ্ন উঠছে তা হল জাতীয় সঙ্গীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় কি বন্দে মাতরমও গাইতে হবে? এতদিন স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত গাওয়া হত। বাংলার মাটি – বাংলার জলকে রাজ্য সঙ্গীত হিসেবে চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বন্দেমাতরম গাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বিকৃত ইতিহাসকে পাল্টানোর এটাই সঠিক সময়।’ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি দাবি করেন, কেন্দ্রের মোদী সরকারের তরফে এই বিষয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করেনি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকের তৃণমূল জমানার অবসান ঘটিয়ে রাজ্যে সরকারে এসেছে বিজেপি। পদ্ম শিবিরের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে গেরুয়াকরণ করার অভিযোগ নতুন নয়। বন্দে মাতরম নিয়ে আগেও বহু বিতর্ক হয়েছে। এবার সেই গানকে স্কুলের প্রার্থনায় গাওয়ার ক্ষেত্রে বাধ্যতা মূলক করার পথে শুভেন্দু অধিকারীর সরকার।

Post Views: 77

Continue Reading

Previous: ই সিএল কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১
Next: আর কি অস্তিত্ব থাকবে না ‘ইমামি ইষ্ট-বেঙ্গলের!’ ইনভেস্টর সমস্যায় ভুগছে দল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.